বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

 আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির
এবি পার্টির লোগো।

২০২৫ সালে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয় হয়েছে ২ কোটি ২২ লাখ ৭ হাজার ৭৩৩ টাকা আর ব্যয় হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনে জমা দেওয়া দলটির আয়-ব্যয় হিসাব থেকে এসব তথ্য জানা যায়। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি ২০২৫ সালের এ হিসাব জমা দেয়।

দাখিলকৃত হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এবি পার্টির মোট আয় ছিল ২ কোটি ২২ লাখ ২৭ হাজার ৭৩৩ টাকা এবং মোট ব্যয় ছিল ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা। ফলে বছরের শেষে দলের ঘাটতি দাঁড়িয়েছে ১১ লাখ ৯ হাজার ৫৬৬ টাকা।

ef887b1e-3a28-448b-801e-c85552722dad

এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আইন ও নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন এবং এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্য সচিব রাশিদা আক্তার মিতু ও রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী।

এমএইচএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর