বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আগে ভোট চুরি হতো, বিএনপি ভোটের ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

আগে ভোট চুরি হতো, বিএনপি ভোটের ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, অতীতে ভোট চুরির অভিযোগ থাকলেও ২০২৬ সালের নির্বাচনে বিএনপি ভোটের ফলাফল চুরি করেছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে, ২০১৮ সালে হয়েছে মিডনাইট নির্বাচন, ২০২৪ সালে হয়েছে ডামি নির্বাচন। আর ২০২৬ সালের নির্বাচনেও ভোট চুরি হয়েছে। তবে এবার ভোট চুরি হয়েছে ফলাফল ঘোষণার পর। আগে সরকারগুলো ভোট চুরি করত, আর বিএনপি ভোটের ফলাফল চুরি করেছে।

a4a102ef-fefc-45e9-b92b-f19f2676d136

তিনি আরও অভিযোগ করেন, ব্যাংক খাত, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ করা হচ্ছে। সম্প্রতি ১২টি প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও বাস্তবে বিএনপি দলীয়করণকে প্রাধান্য দিচ্ছে এবং আওয়ামী লীগের মতো তারাও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের পথে হাঁটছে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জনগণ যাদের ভোটে প্রত্যাখ্যান করেছে, তাদেরই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এসব ব্যক্তি দলীয় পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ করেন তিনি।

3d7044be-f90e-420d-9be4-c67ec184ab7b

পথসভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানে লাখো মানুষ অংশ নিয়েছিল। অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ‘৩৬ জুলাই স্তম্ভ’ সেই আত্মত্যাগের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এই স্তম্ভে লেখা উক্তিগুলোই আওয়ামী লীগের ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছিল। এ কারণেই বিভিন্ন স্থানে এ ধরনের স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।

bb641aaf-b27e-4f00-a0dd-2bf12e729524

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক ও মোল্লা ফারুক এহসান, নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব এবং সদস্য সচিব আলমগীর হোসেন।

এ সময় আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে খাজা আমিরুল বাশার বিপ্লবকে এনসিপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর