শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

লাইফ সাপোর্টে বিএনপি স্থায়ী কমিটির নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, বর্ষীয়ান এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে জটিল শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ০সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

প্রবীণ এই নেতার আশু সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত ও নানা জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। এর আগেও কয়েক দফা শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর