বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‎রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাঁটছে: সাইফুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

‎রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাঁটছে: সাইফুল হক

‎বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, শহীদেরা বৈষম্যহীন যে মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের রাষ্ট্র তার উল্টো পথে হাঁটছে। এই সময়কালে শোষণ-বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে, বেকারত্ব, চাকরিচ্যুতি, অভাব, দারিদ্র্য আরও বেড়েছে।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহীদ আবু সাঈদ দিবসের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

‎সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মতো কোনো কোনো মহল জুলাইকে বাণিজ্যে পরিণত করেছে। তবে ব্যক্তি, কোটারি বা গোষ্ঠীগত স্বার্থে শহীদদের স্বপ্নকে ধূলিস্যাৎ হতে দেওয়া যাবে না। আবু সাঈদসহ জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না।

‎তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের ৮৭ শতাংশ মামলার তদন্ত ও চার্জশিট এখনো হয়নি। এই গতিতে এসব মামলার তদন্ত ও চার্জশিট দিতে ৫০ বছর লেগে যেতে পারে। এটা বাস্তবে অবিচারের সামিল।

Saiful1

‎সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক কবি জামাল সিকদার, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে  শহীদ আবু সাঈদ, ওয়াসিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‎এএম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর