শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খুনি হাসিনা ফিরবে না, তাকে বিচারের আওতায় আনতে ফেরানো হবে: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

খুনি হাসিনা ফিরবে না, তাকে বিচারের আওতায় আনতে ফেরানো হবে: আবু হানিফ

খুনি হাসিনা দেশে ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (১২ জুলাই) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ ছেড়ে পালিয়েছিলো খুনি শেখ হাসিনা। ভারতে পালতক থেকে বিভিন্ন সময় বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছে। গত কিছু দিন আগে রয়টার্সকে বলেছে আগামী ডিসেম্বর দেশে ফিরবে। আগামী ডিসেম্বর বলতে কত সালের ডিসেম্বর সেটা পরিষ্কার করেনি। তবে বাস্তবতা বলে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার নেতৃত্ব দেওয়া খুনি হাসিনা দেশে ফিরবে না। বরং এসব বক্তব্য দিয়ে নিজেকে আলোচনায় রাখা ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা। শুধু শেখ হাসিনা নয়, নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারাও পালিয়ে ভারতের আশ্রয়ে আছে। খুনি হাসিনা দেশে ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হবে। 

‘সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের নিবন্ধনও স্থগিত রয়েছে। ফলে নিষিদ্ধ দল কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। এই নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী জুলাই গণহত্যায় জড়িত ছিল। সেই গণহত্যার বিচার চলমান রয়েছে। এই বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত কমিটি বলেছে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ করেছে।

গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, খুনি হাসিনা কিংবা তার সহযোগীরা যতই বলুক দেশে ফিরবে, বাস্তবে তার কোনো সম্ভাবনা নাই। তবে এই খুনিদের অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে কিংবা হবে। যেহেতু ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী এই খুনিদের ফিরিয়ে আনা হবে।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর