বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সরকার জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

সরকার জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে। যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।  আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি।  কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে।  অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা তাদের নিন্দা জানাই।

শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে। তাহলে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না।

এ সময় জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির।  সেমিনারে ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

এমআইকে/এআরএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর