শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

কক্সবাজারসহ দেশের পার্বত্য জেলাগুলোর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‎টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে সোমবার (৬ জুলাই) দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

‎বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মানুষের প্রাণহানি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, টানা বৃষ্টির কারণে কক্সবাজারে গতকাল রোববার দিবাগত রাত একটা থেকে আজ সোমবার ভোর চারটা পর্যন্ত পাহাড়ধসে রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দাসহ ৯ জনের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এই হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

‎তিনি আরও বলেন, মিয়ানমারের জান্তা সরকারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নিপীড়নমূলক কর্মকাণ্ডের কারণে তারা পালিয়ে বাংলাদেশের পাহাড়ের ঝুঁকিপূর্ণ অঞ্চলে শরণার্থী হিসেবে বসবাস করতে বাধ্য হয়েছে। এসব রোহিঙ্গার মৃত্যুর দায় মিয়ানমারের জান্তা সরকারের উপরও বর্তায়।

‎বিবৃতিতে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান জামায়াত সেক্রেটারি।

‎জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।

‎এএম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর