বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

অনুদানের তালিকায় মেয়ের নাম, নড়াইলের এমপিকে সতর্ক করল জামায়াত 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

অনুদানের তালিকায় মেয়ের নাম, নড়াইলের এমপিকে সতর্ক করল জামায়াত 
নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনে জামায়াতের দলীয় সংসদ সদস্য আতাউর রহমানের (বাচ্চু)

নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনে জামায়াতের দলীয় সংসদ সদস্য আতাউর রহমানের (বাচ্চু) ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার এক মেয়ের নাম থাকায় দলের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে।

রোববার (২৮ জুন) জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আজ (২৮ জুন) জানিয়েছেন, ‘সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের নড়াইল-২ আসনের বিরোধী দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।’

অন্যদিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় তার কন্যার দুই জায়গায় নাম থাকার অভিযোগে সমালোচনার পর তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি ২৬ জুন থেকেই কার্যকর বলে গণ্য হবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর