শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

দেশে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা না উড়ানোর আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

দেশে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা না উড়ানোর আহ্বান

‎আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা দেশে না উড়ানোর আহ্বান জানিয়েছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’ নামে একটি সংগঠন। ‎শুক্রবার (১৮ জুন) বিকেলে রাজধানীর মালিবাগ মোড়ে এক সমাবেশে এই আহ্বান জানান সংগঠনের নেতারা।

‎সংগঠনটির নেতারা বলছেন, কথিত বিশ্বকাপ উন্মাদনা মুসলমানদের দ্বীনহীন করার ষড়যন্ত্র। আর্জেন্টিনা ইসরাইলের সমর্থক রাষ্ট্র, আর ব্রাজিল সমকামিতা ও পতিতাবৃত্তিকে বৈধ করা দুশ্চরিত্রদের রাষ্ট্র। বাংলাদেশের আকাশে এসব কাফির মুশরিক রাষ্ট্রের কোনো পতাকা উড়ানো যাবে না। ‎এসময় পার্শ্ববর্তী দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদ-মাদরাসা ভাঙা ও মুসলিম নিগ্রহের তীব্র নিন্দাও জানান নেতারা।

‎সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আরিফ আল খবীর বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে কোনো প্রকার উগ্রবাদী সাংস্কৃতিক আগ্রাসন বরদাশত করা হবে না। গাইবান্ধার পলাশবাড়ীতে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন অবৈধ রামমূর্তির উদ্যোক্তা ও প্রতারক হরিদাস চন্দ্র তরণীসহ উগ্রবাদী সাম্প্রদায়িক উস্কানিদাতাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

‎সমাবেশ থেকে জাতীয় প্রতিরক্ষা শক্তিশালীকরণ ও সামরিক বাজেট বাড়ানো এবং জাতীয় সম্পদ, খনি ও সমুদ্রবন্দর রক্ষাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

‎সমাবেশে সংগঠনের সদস্য সচিব কাজী আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদ আলমসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

‎এএম/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর