মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

‘সংসদে মাথা নত করে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

Jamat
জামায়াতের এমপি মাওলানা মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের প্রথা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মো. মুজিবুর রহমান। তিনি বলেছেন, এ ধরনের আচরণ ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় এবং এটি শিরকের পর্যায়ের নিকটবর্তী হতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


মুজিবুর রহমান বলেন, সংসদের কার্যপ্রণালিবিধিতে আগে সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিধান ছিল। বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনার পর সংশোধনীর মাধ্যমে তা বাতিল করা হয়েছে, কারণ এটি ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন

সংসদে হিজাব নিয়ে কটূক্তিকারীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: হেফাজত

জামায়াতের সংসদ সদস্য বলেন, আমি লক্ষ্য করি, অনেকেই সুন্দরভাবে সালাম দেন এবং আমরা তার জবাব দিই। কিন্তু এরপরও কেউ কেউ আগের মতো মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের অভ্যাস বজায় রাখছেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ, কার্যপ্রণালিবিধিতে যে পরিবর্তন আনা হয়েছে, তা যেন সবাই অনুসরণ করেন। এতে গুনাহ থেকে বাঁচা যাবে এবং আল্লাহর কাছে প্রতিদান লাভের আশা করা যায়।

জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, তিনি কার্যপ্রণালিবিধি পর্যালোচনা করেছেন। এ বিষয়ে কেউ সালাম দেবেন বা অন্যভাবে সম্মান প্রদর্শন করবেন—এটি ব্যক্তিগত বিষয়। বিশ্বের বিভিন্ন সংসদেও এ ধরনের রীতি রয়েছে। তবে পূর্ববর্তী সংসদে এ প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে কি না, তা যাচাই করে পরে সংসদকে জানাবেন।


বিজ্ঞাপন


জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর