শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

রাজধানীতে জামায়াতের বাজেটবিরোধী বিক্ষোভ মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে জামায়াতের বাজেটবিরোধী বিক্ষোভ মিছিল
বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিল বের করা হয়। এতে দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


বিজ্ঞাপন


jamayat-

মিছিল থেকে প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী’ ও ‘গণনিপীড়ক’ আখ্যা দিয়ে এর বিভিন্ন দিকের তীব্র সমালোচনা করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বাজেট প্রত্যাহার এবং জনগুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।

মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


বিজ্ঞাপন


টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর