রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না: স্পিকারকে বিএনপির রানু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না: স্পিকারকে বিএনপির রানু

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর দিনে বিএনপির ৩৬ জনসহ সংরক্ষিত বাকি সংসদ সদস্যরা যোগ দিয়েছেন। রোববার (৭ জুন) অধিবেশন শুরুর দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যে কারণে বলে উঠেছেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কারণে আজকের সংসদ কালারফুল লাগছে। 

এক পর্যায়ে সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সুযোগ পান বিএনপি দলীয় সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখতে গেলে স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি প্রশ্ন করেন; সময় বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তখন সংসদ সদস্য রানু বলেন, মাননীয় স্পিকার আপনাকে আমরা কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না। নারীবান্ধব স্পিকার হিসেবে দেখতে চাই।


বিজ্ঞাপন


এ সময় সংসদ সদস্যদের অনেককেই মৃদু হাসতে দেখা যায়।

রেহেনা আক্তার রানু স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনি সাতবারের মতো এমপি হয়েছেন। আমিও আপনার মতো সাতবার এমপি হতে চাই।

এ সময় স্পিকার তাকে মজার ছলে বলেন, বক্তব্য দিয়ে তো সাতবারের এমপি হওয়া যায় না। আপনারা এলাকার মানুষের সঙ্গে মিশে কাজ করেন। সাতবার কেন, ২৭বার এমপি হতে পারবেন ইনশাআল্লাহ। 


বিজ্ঞাপন


এরআগে সংসদ সদস্য হিসেবে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান রেহেনা আক্তার রানু। একইসঙ্গে নারী সদস্যদের যেন কথা বলার সুযোগ দেওয়া হয় সে ব্যাপারেও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর