রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

ঈদের ছুটিতে শ্রমিক ছাঁটাই: পুনর্বহাল না করলে ৩ মাসের বেতন দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

ঈদের ছুটিতে শ্রমিক ছাঁটাই: পুনর্বহাল না করলে ৩ মাসের বেতন দাবি

ঈদের ছুটি চলাকালে আকস্মিকভাবে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি বলেছে, শ্রমিকদের কাজে ফিরিয়ে নিতে হবে, অন্যথায় শ্রম আইন অনুযায়ী তাদের তিন মাসের বেতন পরিশোধ করতে হবে।

রোববার (৭ জুন) এক যৌথ বিবৃতিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান এবং সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেন এ দাবি জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে তারা বলেন, সাভারের তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে এক হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে এসে শ্রমিকরা জানতে পারেন, তাদের চাকরি আর নেই। এ ধরনের চাকরিচ্যুতি প্রক্রিয়া অমানবিক ও অন্যায্য। আমরা এর তীব্র নিন্দা জানাই।

নেতৃদ্বয় বলেন, ব্যবসা-বাণিজ্যে উত্থান-পতন স্বাভাবিক বিষয়। কিন্তু প্রতিষ্ঠান লাভবান হলে শ্রমিকরা অতিরিক্ত সুবিধা পান না, অথচ সামান্য সংকট দেখা দিলেই তাদের চাকরি হারাতে হয়। এই প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। যাদের শ্রমে একটি প্রতিষ্ঠান লাভবান হয়, সংকটের সময়ে তাদের বাদ দেওয়া চরম অকৃতজ্ঞতার পরিচয়।

তারা আরও বলেন, শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রেও আইনসম্মত ও নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। যদি কোনো কারণে শ্রমিকদের চাকরি থেকে অব্যাহতি দিতেই হয়, তবে তাদের প্রাপ্য তিন মাসের বেতনসহ সব সুবিধা পরিশোধ করতে হবে। আল-মুসলিম গ্রুপের ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নেতারা অবিলম্বে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল অথবা আইন অনুযায়ী তাদের সব পাওনা পরিশোধের দাবি জানিয়ে বলেন, মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণই শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।


বিজ্ঞাপন



এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর