শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

হাইকোর্টের মূল ফটকে ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

হাইকোর্টের মূল ফটকে ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ 

‎হাইকোর্টের প্রধান ফটকে ব্যানার লাগিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ সময় তারা হাইকোর্টের প্রধান ফটকের সামনে একটি ব্যানার লাগিয়ে দিয়ে প্রতিবাদ জানায়।

‎শুক্রবার (৫ জুন) সকালে হাইকোর্টের প্রধান ফটকের সামনে এমন দৃশ্য দেখা যায়।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা হাইকোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে একটি ব্যানার প্রদর্শন করছেন। ব্যানারে লেখা ছিল, ‘প্রত্যাবর্তন ২.০’ লোডিং। পাশাপাশি সেখানে ‘দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে সকল অবৈধ ষড়যন্ত্রমূলক রায় বাতিল এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’ 

‎এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সুপ্রিম কোর্টের সামনে ভোর ৬টার পর একটি মিছিল বের হয়েছে বলে আমরা শুনেছি। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।

‎একেএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর