বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

ঈদের সকালে বাবা-মা ও ভাইয়ের সমাধিতে প্রধানমন্ত্রী, করলেন দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

ঈদের সকালে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী

ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন সরকারপ্রধান।


বিজ্ঞাপন


এ সময় প্রধানমন্ত্রী বাবা-মায়ের কবরের পাশে দোয়া দুরুদ পাঠ করেন। পরে বাবা-মায়ের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

বাবা-মায়ের কবর জিয়ারত শেষে বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন তারেক রহমান।

এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েন প্রধানমন্ত্রী। পরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর