তিন মাসের বিএনপি সরকার মানুষকে আওয়ামী আমলের ঈদ মনে করিয়ে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ।
বুধবার (২৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সাইফ লিখেছেন, ‘আগামীকাল ঈদ। আমাদের ঝিনাইদহ এনসিপির অয়ন আর আশিক মিথ্যা মামলায় কারাগারে। ওদের পরিবারেরও কাল ঈদ নাই।’
তিনি আরও লিখেছেন, ‘ধন্যবাদ সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আপনাদের তিন মাসের বিএনপি সরকার মানুষকে আওয়ামী আমলের ঈদ মনে করিয়ে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। খাস দিলে দোয়া করি, আপনারা এর উত্তম প্রতিদান যেন পান। ঈদ মোবারক।’
প্রসঙ্গত, গত শুক্রবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে দলীয় একটি কর্মসূচিতে অংশ নিতে যান। সেখানে জুমার নামাজ পড়ে বের হওয়ার পর ছাত্রদলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ডিম ছুড়ে মারা হয় পাটওয়ারীকে। হামলায় আহত হন কয়েকজন।
ওই ঘটনায় এনসিপি ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলায় হয়। পরবর্তীতে ছাত্রদলের নেতারা আদালত থেকে আগাম জামিন নিয়ে এলেও গ্রেফতার হন এনসিপির তিন নেতা।
বিজ্ঞাপন
তাদের মধ্য তারেক রেজা নামে দলটির একজন কেন্দ্রীয় নেতা মঙ্গলবার জামিন পেলেও এখনো কারাগারে অয়ন ও আশিক নামে এনসিপির আরও দুই নেতা। ঈদকে সামনে রেখে তাদের নিয়েই মূলত পোস্ট দিয়েছেন সাইফ মোস্তাফিজ।
এএইচ




