সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে প্রাণহানির ঘটনায় জমিয়তের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে প্রাণহানির ঘটনায় জমিয়তের শোক

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির নেতারা এই দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

সোমবার (২৫ মে) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শোক জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের আনন্দমুখর যাত্রা এভাবে শোকের ঘটনায় পরিণত হওয়া অত্যন্ত বেদনাদায়ক। তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নেতারা বলেন, ঈদযাত্রাকে নিরাপদ করতে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পরিবহন মালিক-শ্রমিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

বিবৃতিতে দেশবাসীর প্রতিও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিশেষ করে ট্রাক বা ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত এড়িয়ে নিরাপদ পরিবহন ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


এ ছাড়া নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর