শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক ছাত্রমঞ্চের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক ছাত্রমঞ্চের

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে মৌন মানববন্ধন করেছে জাতীয় ছাত্রমঞ্চ। শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ও চট্টগ্রামে সম্প্রতি শিক্ষার্থীদের ওপর সংঘটিত ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদ জানাতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


কর্মসূচিতে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও প্রতিবাদী বার্তার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। প্ল্যাকার্ডে ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে হবে’;  ‘ধর্ষকদের আস্তানা বাংলাদেশে হবে না‘; ‘ধর্ষণের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’—এমন নানা স্লোগান ও বার্তা দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক স্মৃতি পাটোয়ারী, সদস্য সচিব আহনাফ আতিফ, প্রধান সংগঠক সালমান শরীফ, মুখপাত্র তাহসিন নাভীদ নির্নয়, যুগ্ম আহ্বায়ক মাসুমা আক্তার হুমায়রা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফিফা আরনাজ এলমু, যুগ্ম সদস্য সচিব মাসুক নুর ও সংগঠক মানিক সরকার।

জাতীয় ছাত্রমঞ্চের নেতারা বলেন, দেশে ক্রমবর্ধমান যৌন সহিংসতা ও নারীর নিরাপত্তাহীনতা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার, কার্যকর তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে।

তারা ধর্ষণ প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা কামনা করেন। একইসঙ্গে শিক্ষার্থী, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন


এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর