শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ।  ছবি: ঢাকা মেইল

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, ধর্মীয় স্বাধীনতা হরণ এবং সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি অবিলম্বে মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (১৫ মে) বাদ জুমা রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা রাশেদ ইলিয়াস, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা কামাল উদ্দিন দায়েমী ও মাওলানা আবু বকর সিদ্দিক। 

1000247068
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ।  ছবি: ঢাকা মেইল

 

বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। তারা এসব ঘটনার দ্রুত অবসান এবং মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


বিজ্ঞাপন


এছাড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক স্বাধীনতা, জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, ছাত্র-জনতা ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নেতারা মুসলিম উম্মাহর ওপর নির্যাতন এবং দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান।
  
এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর