শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

শনিবার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:৫৩ পিএম

শেয়ার করুন:

শনিবার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দল
শনিবার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দল। ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে শনিবার (১৬ মে) রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে বিভাগীয় সমাবেশটি দুপুর ২টায় শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মে) জামায়াতে ইসলামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতারা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা।

জনতার দাবি আদায়ে বিভাগীয় এ সমাবেশ সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, বিভাগীয় এ সমাবেশ রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর