সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সীমান্তে ‘বর্বরতা’ বন্ধে ভারতের প্রতি হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

সীমান্তে ‘বর্বরতা’ বন্ধে ভারতের প্রতি হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের 
দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত বৈঠকে ইসলামী আন্দোলনের নেতারা। ছবি: দলের সৌজন্যে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ভারত তাদের সীমান্ত রক্ষায় যা খুশি তাই করতে পারে, তবে বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বরতা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশে সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড আর সহ্য করা হবে না।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে ইউনুস আহমদ এসব বলেন।

ইউনুস আহমদ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তাতে নিরাপত্তার চেয়ে রাজনৈতিক বিষয়ই বেশি প্রতিফলিত হয়েছে। তবে ভারত তাদের সীমান্তে কী করবে, সেটি তাদের নিজস্ব বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, একই ভাষাভাষী দুই প্রতিবেশী দেশের সীমান্তে নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড হয়ে থাকে, যেখানে উভয় দেশের নাগরিকরাই জড়িত। এসব কর্মকাণ্ডে আর্থিকভাবে বাংলাদেশের ক্ষতি বেশি হয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। বিএসএফও ইতিবাচক ভূমিকা রাখলে সীমান্ত আরও নিরাপদ হবে।

বিএসএফের অতীত আচরণের সমালোচনা করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের অধীনে পরিস্থিতির উন্নতি প্রত্যাশা করা হচ্ছে। তবে পরিস্থিতির অবনতি হলে দলটির পক্ষ থেকে সতর্কবার্তাও দেওয়া হবে। 

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর