শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

সংসদ নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে ষড়যন্ত্র করে ঠিক করে এনেছে: পরোয়ার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

সংসদ নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে ষড়যন্ত্র করে ঠিক করে এনেছে: পরোয়ার
মিয়া গোলাম পরোয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচন না হওয়া নিয়ে বিএনপির সন্দেহ কেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে ষড়যন্ত্র করে ঠিক করে এনেছে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলরুমে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটকে আলাদা করা হয়েছে। কারণ, জুলাই সনদে তাঁদের নোট অব ডিসেন্ট রয়েছে। সেগুলো মানলে সংবিধান সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ যাবে। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলের প্রধান—দুই পদে থাকতে পারবেন না। উচ্চকক্ষে পিআর পদ্ধতি থাকতে হবে। আন্তর্জাতিক চুক্তি ও আইন দুই দলের ঐকমত্যের ভিত্তিতে হতে হবে।

তিনি বলেন, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক, পিএসসি, দুর্নীতি দমন কমিশন, কন্ট্রোলার জেনারেল, গভর্নরসহ সাংবিধানিক পদগুলোতে বর্তমানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মাধ্যমে ইচ্ছামতো নিয়োগ দিতে পারেন।

জামায়াতের এই নেতা আরও বলেন, ঐকমত্য কমিশন বলছে, এসব না হলে আগের ব্যবস্থাই বহাল থাকবে। সরকারি চাকরি দেয় পিএসসি, দুর্নীতি দমন করে দুর্নীতি দমন কমিশন। অথচ এসব প্রতিষ্ঠানের প্রধানও প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। এটি ঠেকানোর জন্যই আমাদের ছেলেরা জীবন দিয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা নায়েবে আমির মফিজ উদ্দীন, সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর