শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকালে জামায়াতের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৭:৪০ এএম

শেয়ার করুন:

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকালে জামায়াতের শোক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির ও দেশের প্রখ্যাত আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৮ মে) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তেকালে দেশ একজন প্রবীণ আলেমকে হারাল। তিনি সারাজীবন দ্বীনের কাজ ও ইসলামী আন্দোলনের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন দাঈকে হারাল।


বিজ্ঞাপন


ডা. শফিকুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং জান্নাত নসিব করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

উল্লেখ্য, আল্লামা সরোয়ার কামাল আজিজী শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আল্লামা সরোয়ার কামাল আজিজী পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর