বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকবারই ভিভিআইপি প্রটোকল ভেঙে জনগণের কাছে যেতে কিংবা হাত মেলাতে দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেই ধারাবাহিকতায় আরও একবার প্রটোকল ভেঙেছেন তিনি। সড়কে জরুরি সেবার প্রতি অগ্রাধিকার দিয়ে একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিয়েছেন প্রধানমন্ত্রী।   

বুধবার (৬ মে) সকাল ৯টার কিছু আগে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে এ ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বহর নিয়ে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে ছিলেন।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজারের এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে বহরের পেছনে আটকে পড়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল।

পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তার নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সটির জন্য রাস্তা ফাঁকা করে দেন।

বাংলাদেশে সাধারণত ভিভিআইপি বহর চলাচলের সময় অন্যান্য যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর একাধিকবার তারেক রহমানের এমন ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ জনগণ।


বিজ্ঞাপন


এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর