মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

এনসিপিতে নতুন চার হাজার সদস্য, কী পরিচয় তাদের?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

এনসিপিতে নতুন চার হাজার সদস্য, কী পরিচয় তাদের?
রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) প্রায় চার হাজার নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তাদের সবাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’এর সদস্য। 
 
মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃহৎ যোগদান সম্পন্ন হয়। 

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এনসিপিতে যোগদানকারীদের মধ্যে উপমহাদেশের প্রখ্যাত নেতা হাজী শরীয়তুল্লাহর সপ্তম বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সাবেক বিএনপি নেতা ও শিক্ষাবিদ অধ্যাপক এম.ই.এইচ আরিফসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার নাগরিক রয়েছেন।  


বিজ্ঞাপন


এর আগে এই যোগদান কর্মসূচিকে ঘিরে গতকাল সোমবার ‘ওয়ারিয়র্স অব জুলাই’র শীর্ষ নেতারা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সংগঠনটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, কর্মপরিকল্পনা এবং এনসিপির সঙ্গে সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবারের বৈঠকে ছিলেন— ‘ওয়ারিয়র্স অব জুলাই’র সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাইম বিল্লাহ হাবীবি, কোষাধ্যক্ষ মো. গোলাম আজম, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পাদক মো. মর্তুজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির শিকদার।

এএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর