মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

এনসিপিতে ভিড়লেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

nadim
ছবির বামপাশে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, ডানে তার ছেলে ড. নাদিমুর রহমান

তরুণদের গঠিত জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেন ড. মো. নাদিমুর রহমান। তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির (প্রয়াত) মতিউর রহমান নিজামীর ছেলে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুরস্ক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটিতে যোগ দেন নাদিমুর।


বিজ্ঞাপন


এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জুলাইয়ের মুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার আরও অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন দলের মুখপাত্র ও অন্তর্র্বতী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

22
বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

জানা গেছে, ড. নাদিমুর রহমান ছাড়াও ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং গাজীপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী এবিএস আরিফও এনসিপিতে যোগ দিয়েছেন। 

এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর শীর্ষ নেতারাও এই রাজনৈতিক প্ল্যাটফর্মে শামিল হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহসভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ কয়েকজন।

জুলাই বিপ্লবের নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে গত বছরের ২৮ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয় এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জামায়াতের সঙ্গে জোট করে ভোটে অংশ নেয় এবং ছয়টিতে জয়লাভ করে।

এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর