রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

চাঁদাবাজি ও দলীয়করণে বিএনপি জনসমর্থন হারিয়ে ক্ষতিগ্রস্ত হবে: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

mnju
বক্তব্য দিচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

চাঁদাবাজি, দলীয়করণ এবং সুশাসনের ঘাটতি অব্যাহত থাকলে বিএনপি দ্রুত জনসমর্থন হারিয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর। তিনি বলেন, ‘অর্থনৈতিক সংকট আরও প্রকট হলে এই প্রভাব আগামী কয়েক বছরের মধ্যেই স্পষ্ট হয়ে উঠবে।’

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিপির জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের সমাপনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সঞ্চালনায় এবং আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনভেনশনে আরও বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার, মাওলানা মামনুল হক, মাহমুদুর রহমান মান্না, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ড. আব্দুল কাদের।

মঞ্জু বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন, তারাই অনেক সময় ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী আচরণে ঝুঁকে পড়েন। বিএনপিও সেই পথে এগোচ্ছে বলে মনে হচ্ছে। অর্থনৈতিক সংকট যদি আরও তীব্র হয়, তাহলে বিএনপি দুই-তিন বছরের মধ্যেই জনসমর্থন হারাতে পারে।

আডলফ হিটলারের উদাহরণ টেনে তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসকগোষ্ঠী যখন জনসমর্থন হারাতে শুরু করে, তখন তারা ক্রমে কর্তৃত্ববাদী হয়ে ওঠে। সুশাসন নিশ্চিত করতে ব্যর্থতা, চাঁদাবাজি, দলীয়করণ এবং শিক্ষা ক্যাম্পাসে সন্ত্রাস নিয়ন্ত্রণে অক্ষমতা—এসব কারণে যে কোনো সরকার দ্রুত জনপ্রিয়তা হারাতে পারে।

তিনি আরও বলেন, ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখায় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তুলনামূলকভাবে ভালো নির্বাচন হলেও পরবর্তী সরকারগুলো বিচার বিভাগ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’


বিজ্ঞাপন


মঞ্জু আরও বলেন, ‘নির্বাচন ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ফলে গণতন্ত্র আজ চরম সংকটে পড়েছে এবং এটি রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।’
 
এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর