শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

দুই মাসেই জনগণ বুঝে গেছে বিএনপির শাসন কেমন হবে: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

দুই মাসেই জনগণ বুঝে গেছে বিএনপির শাসন কেমন হবে: মঞ্জু

গত দুই মাসেই দেশের মানুষ বুঝে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শাসনব্যবস্থা কেমন হতে পারে—এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

শনিবার এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্জু এ মন্তব্য করেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে বিজয়-৭১ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি পল্টন, নাইটিংগেল ও কাকরাইল ঘুরে আইডিইবি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
 
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনারসহ কেন্দ্রীয় নেতারা।
 
এবি পার্টি চেয়ারম্যান বলেন, বিএনপি আগের মতো দলীয়করণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারী শাসন চালাবে, নাকি ঘোষিত ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র সংস্কার করবে—এ নিয়ে যে প্রশ্ন ছিল, সাম্প্রতিক ঘটনাগুলোই তার উত্তর দিচ্ছে।


বিজ্ঞাপন


মঞ্জু অভিযোগ করেন, বিভিন্ন প্রশাসনিক পরিবর্তন, স্থানীয় সরকারে দলীয় নিয়োগ, ক্রীড়া ও শিক্ষা খাতে হস্তক্ষেপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঋণ বৃদ্ধি, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—এসব ঘটনা ভবিষ্যৎ শাসনের ইঙ্গিত বহন করছে।  তিনি বলেন, তাদের দল রাষ্ট্র কাঠামোগত সংস্কারের লক্ষ্য নিয়েই রাজনীতি করছে এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

বিএনপির এক নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে মঞ্জু বলেন, সংস্কারকে শুধুমাত্র নির্বাচনি কৌশল হিসেবে দেখানো দেশের জন্য হতাশাজনক। 

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জনগণকেন্দ্রিক, সেবা ও সমস্যা সমাধানভিত্তিক নতুন রাজনৈতিক ধারা এখন সময়ের দাবি। পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে নতুন নেতৃত্ব ও বিকল্প চিন্তার প্রয়োজন রয়েছে।

অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের অধিকার আদায়ে ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবেন।


বিজ্ঞাপন


সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর