শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

জাপানে পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

J
জাপানে পৌঁছালে জামায়াত আমিরকে ফুল দিয়ে বরণ করা হয়

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন। একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


বিজ্ঞাপন


বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী জামায়াত আমিরকে স্বাগত জানান।

ডা. শফিকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান।

সফরকালে ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আয়োজিত সংবর্ধনা, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর