জাতীয় কনভেনশনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির মিডিয়া বিভাগ জানিয়েছে, আসন্ন কনভেনশন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) এক বার্তায় এনসিপি এই তথ্য জানিয়েছে। দলটি জানায়, বেলা ২টায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে কনভেনশন সংশ্লিষ্ট প্রস্তুতি, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা।
বিজ্ঞাপন
দলটির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে সংবাদ সম্মেলনটি কাভার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
টিএই/এআরএম




