শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

জাপান যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ১১:২১ পিএম

শেয়ার করুন:

জাপান যাচ্ছেন জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন।  শনিবার (২ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাত ৩টায় জাপান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

শুক্রবার (১ মে) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

জামায়াত আমির সফর শেষে আগামী ৯ মে ঢাকায় ফিরবেন বলেও জানানো হয়েছে।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর