শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার: নূরুন্নিসা সিদ্দীকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পিএম

শেয়ার করুন:

নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার: নূরুন্নিসা সিদ্দীকা
জামায়াতের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। ছবি: সংগৃহীত

দেশে নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, একদিকে কর্মক্ষেত্রে বৈষম্য, অন্যদিকে সামাজিক নিরাপত্তাহীনতা তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি তিনি এসব কথা বলেন। দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি জানিয়ে তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং তাদের শ্রমের ওপরই শিল্প, কৃষিসহ সব খাতের উৎপাদনব্যবস্থা দাঁড়িয়ে আছে। তবে দুঃখজনকভাবে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, দেশে বিপুলসংখ্যক নারী শ্রমিক থাকলেও তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা যাচ্ছে না। শ্রমিকদের অধিকার রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, শ্রম আইন যথাযথ বাস্তবায়ন এবং কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের পারিশ্রমিক সময়মতো পরিশোধের বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। বিজ্ঞপ্তিতে দেশের সকল শ্রমিকের কল্যাণ, নিরাপত্তা ও উন্নতি কামনা করা হয়।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর