বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংসদে হঠাৎ অসুস্থ জামায়াত এমপি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

সংসদে হঠাৎ অসুস্থ জামায়াত এমপি 
সংসদে অসুস্থ জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার।   

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার কয়েক মিনিট আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। 


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটলে সংসদ কক্ষে সাময়িক উৎকণ্ঠার সৃষ্টি হয়। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য রাখার সময় স্পিকার তাকে থামিয়ে দিয়ে বিষয়টি সবার নজরে আনেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় বগুড়া-৫ আসন গোলাম মোহাম্মদ সিরাজকে থামিয়ে দিয়ে স্পিকার বলেন, সংসদ সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার কী অসুস্থ? এখানে একজন ডাক্তার রয়েছেন, আমরা পাঠাচ্ছি। 

পরে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের ব্যবস্থা করা হয়।


বিজ্ঞাপন


টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর