সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

শার্শায় উলাশী খাল খনন উদ্বোধন করলেন তারেক রহমান

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

শার্শায় উলাশী খাল খনন উদ্বোধন করলেন তারেক রহমান

যশোরের শার্শা উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে উলাশী খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্থানীয় উলাশী এলাকায় সশরীরে উপস্থিত হয়ে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


pm-2শার্শা উপজেলার একটি বিস্তীর্ণ অঞ্চলে বর্ষা মৌসুমে পানি জমে থাকা এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়া ছিল নিত্যদিনের সমস্যা। উলাশী খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছিল। এই খনন কার্যক্রমের মাধ্যমে এলাকার কৃষি অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

সরাসরি উপস্থিত হয়ে তারেক রহমান খালের খনন কাজের সূচনা করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কয়েক হাজার একর কৃষিজমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। উন্নত ড্রেনেজ ব্যবস্থার ফলে স্থানীয় কৃষকরা বছরে একাধিক ফসল উৎপাদন করতে পারবেন।

pm-3

এটি ওই অঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব করবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন—

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, দ্রুততম সময়ের মধ্যে খনন কাজ শেষ হলে এই বর্ষা মৌসুম থেকেই সুফল ভোগ করতে পারবেন স্থানীয় বাসিন্দারা।

Tareq-rahman

দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পটি শার্শা উপজেলার কৃষি ও জীবনযাত্রার মান উন্নয়নে একটি বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

প্রতিনিধি/একেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর