রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

এনসিপিতে যোগ দিয়েই কপাল খুলল ইসহাক সরকারের!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

ISHAK SARKER
যুবদলের বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। - ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার দুইদিনের মাথায় দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন যুবদলের বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। 

রোববার (২৬ এপ্রিল) বিকেলে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


এতে জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা তারেক আহমেদ আদেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ৬৫ সদস্যের কমিটিতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন পদ পেয়েছেন।

NCPআহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে এসএম শাহরিয়ারকে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের আগের কমিটিতেও সদস্য সচিব পদে ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে এনসিপিতে যোগ দেন যুবদলের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। আর এই নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় তাকে।


বিজ্ঞাপন


বিইউ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর