ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন।
রোববার (২৬ এপ্রিল) নির্বাচন ভবনে গিয়ে আপিল করেন তিনি।
বিজ্ঞাপন
আপিল দায়েরের পর সাংবাদিকদের মনিরা শারমিন বলেন, ‘আজ আমরা মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল ফাইল করেছি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের পক্ষে থেকে শুনানির সময় দিয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল শুনানির জন্য আসব আবার।’
জানা গেছে, এনসিপি নেত্রী মনিরা শারমিন কৃষি ব্যাংক যোগদান করেন ২০২৩ সালের নভেম্বরে আর পদত্যাগ করেন ২০২৫ সালের ডিসেম্বরে। নির্বাচনের আইন অনুযায়ী পদত্যাগ করার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আইন ২০০৪’র অধীনে এ নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। ওই আইনের ২৯ ধারাতে বলা হয়েছে অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য বিধিমালার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২'র (আরপিও) অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী হবে। যেখানে আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।
এমএইচএইচ/এমআর




