রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

মির্জা ফখরুলের বক্তব্য ‘অসাংবিধানিক’ উল্লেখ করে জামায়াতের প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

jamat
ফাইল ছবি

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অনভিপ্রেত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান। 


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব, তা গণতন্ত্রের ভাষা নয় এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও অশোভন এবং তা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। 

তিনি অভিযোগ করেন, এমন বক্তব্য অতীতে দেশে সহিংসতা ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির ইঙ্গিত বহন করে।

গোলাম পরওয়ার আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শ, যুক্তি ও নৈতিকতার মাধ্যমে মোকাবিলা করতে ব্যর্থ হলেই এ ধরনের ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়া হয়, যা রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক।


বিজ্ঞাপন


বিবৃতিতে দাবি করা হয়, অতীতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ‘আওয়ামী ফ্যাসিবাদী শক্তি’ নানা দমন-পীড়ন চালিয়েও জামায়াতে ইসলামীকে নির্মূল করতে পারেনি। ভবিষ্যতেও কোনো দল বা শক্তি এমন চেষ্টা করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অগণতান্ত্রিক ভাষা পরিহার করে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর