শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্যের প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্যের প্রয়াণ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য, জিয়া পরিষদের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস (৭৬) আজ ২৫ এপ্রিল দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (২৫ এপ্রিল) বাদ আসর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টনের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল ২৬ এপ্রিল বাদ জোহর ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


বিজ্ঞাপন


তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর