শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘উভয় দলের ছাত্র সংগঠন নিয়ন্ত্রণে ব্যর্থতায় ‘অস্ত্রের ঝনঝনানি শব্দ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

‘উভয় দলের ছাত্র সংগঠন নিয়ন্ত্রণে ব্যর্থতায় ‘অস্ত্রের ঝনঝনানি শব্দ’
ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সভায় উপস্থিত নেতারা। ছবি: সংগৃহীত

সরকার ও বিরোধী উভয় দলের ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। তাদের অভিযোগ, এ পরিস্থিতির কারণে অস্ত্রের ঝনঝনানি ও মহড়ার শব্দে সাধারণ শিক্ষার্থীদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের এক সভায় নেতারা এসব কথা বলেন।


বিজ্ঞাপন


সভায় কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বমানের নাগরিক ও গবেষক তৈরির প্রত্যাশা থাকলেও সাম্প্রতিক সময়ে ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের ছাত্র সংগঠনগুলোর মধ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনা উদ্বেগ তৈরি করেছে।

তিনি বলেন, জুলাইয়ের পর শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া ও শক্তি প্রদর্শনের প্রবণতা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শঙ্কা বাড়িয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো দুর্বল হয়ে পড়ছে এবং মানুষের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ বা বক্তব্য দেখা যায়নি। একই সঙ্গে উভয় দলই নিজেদের ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ও নগর নেতারা বক্তব্য দেন।

‎এএম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর