শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

নতুন স্বৈরতন্ত্রের চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

নতুন স্বৈরতন্ত্রের চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম
বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও ব্যাংক লুটেরাদের সুযোগ করে দেওয়া হচ্ছে। নানাভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে পেশিশক্তি ও ক্ষমতার দাপটের রাজনীতি ফিরে আসছে।

তিনি বলেন, দেশের মানুষের পরিবর্তন ও সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। নির্বাচনের আগে এটিকে পরিবর্তনের নির্বাচন হিসেবে তুলে ধরা হলেও নির্বাচনের পর সরকার গণভোটের প্রত্যাশা অস্বীকার করেছে। ফলে নির্বাচনটি কেবল একটি স্বাভাবিক পটপরিবর্তনের প্রক্রিয়ায় সীমিত হয়ে গেছে। সংবিধানসহ বিভিন্ন সংস্কারও ধাপে ধাপে বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনসিপির নেতৃত্বে সাধারণ মানুষ আবারও নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। এ ছাড়া রেলের দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় তিন হাজার নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে নতুনদের বরণ করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

নতুন যোগদানকারীরা দেশ ও জাতির অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিক্রিয়ায় ইসহাক সরকার বলেন, বর্তমান শাসকগোষ্ঠী আবারও ফ্যাসিবাদের পথে হাঁটলে তারা রাজপথে নামবেন। এনসিপির মাধ্যমে মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর