শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সোহরাওয়ার্দীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের গণসমাবেশ চলছে

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে গণসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টায় সমাবেশটি শুরু হয়।

দলটির আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় চিফ হুইপ, ১১-দলীয় জোটের শীর্ষ নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।


বিজ্ঞাপন


mamunur

এর আগে সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সেখানেই তারা জুমার নামাজ আদায় করেন। বিকেল পর্যন্ত সমাবেশ চলার কথা রয়েছে।

khelafatসমাবেশে আরও উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, শায়খুল হাদীস মাওলানা আলী উসমান, মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী কাসেমী, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আব্দুল আজিজ, ময়মনসিংহ-২ এর সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ প্রমুখ। 

বন্ধুপ্রতিম সংগঠনগুলোর প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হুসাইন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। 


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর