রাজধানীর শাহবাগে ছাত্রদল-শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শাহবাগ থানা ও আশপাশে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাহবাগ জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, সন্ধ্যার পর থেকে শাহবাগ জাদুঘরের সামনে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার পর শাহবাগে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। এতে শাহবাগ থানার ভেতর ও আশপাশ এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আমরা দু পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা দুপক্ষকে থানায় ডেকেছি। তবে, মনে হচ্ছে এটি ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা নয়। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
একেএস/এআর




