বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ মনোনয়ন বৈধ, ১ জনের স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ মনোনয়ন বৈধ, ১ জনের স্থগিত
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাছাইয়ের প্রথমদিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ জন প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) ও ১ জনের মনোনয়ন স্থগিত রেখে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে সংস্থাটি।

বুধবার (২২ এপ্রিল)  মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনের কার্যক্রম শেষে এমন তথ্য জানায় ইসির যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।


বিজ্ঞাপন


তিনি জানান, জামায়াতের ১৩ জন প্রার্থীর প্রার্থী মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং মনিরা শারমিনের ‎মনোনয়ন স্থগিত করে আগামীকাল ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার জন্য।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর অধীনে সসংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। ওই আইনের ২৯ ধারা অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ক্ষেত্রে অনান্য বিধিমালার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২'র (আরপিও) অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী হবে। যেখানে আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

জানাগেছে, এনসিপি নেত্রী মনিরা শারমিন কৃষি ব্যাংক যোগদান করেন ২০২৩ সালের নভেম্বরে আর পদত্যাগ করেন আর পদত্যাগ করেন ২০২৫ সালের ডিসেম্বরে। এক্ষেত্রে নির্বাচনের আইন অনুযায়ী পদত্যাগ করার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় তারঁ মনোনয়নপত্র বাতিল করা হতে পারে।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর