সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংরক্ষিত আসনের মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

সংরক্ষিত আসনের মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা 
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তাকে এই মনোনয়ন দেওয়া হয়। সোমবার (২০ এপ্রিল) মানসুরা ছাড়াও আরও ৩৫ জনের নামের তালিকা প্রকাশ করে দলটি। 

এর আগে প্রত্যেক প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। সাক্ষাৎকার শেষে তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আজ এই তালিকা প্রকাশ করা হলো।
 
মানসুরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় ছাত্রদলের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। 


বিজ্ঞাপন


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। মানুসরা দীর্ঘ সময় ধরে (প্রায় ১৩ বছর) অনার্স কোর্সে অধ্যয়নরত থাকার কারণে ডাকসুর ভোটার তালিকায় নাম থাকায় তিনি আলোচনায় এসেছিলেন। 

তিনি ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মসূচিতে হামলার প্রতিবাদে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। 

এছাড়াও ২০২৪ জুলাই আন্দোলনের সময় জুলাই-আগস্টের কোটা সংস্কার আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন এবং নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে বক্তব্য দিয়েছিলেন। তিনি ছাত্রদলের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় এবং বর্তমান পরিস্থিতিতে বিএনপির সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন পেয়েছেন। 


বিজ্ঞাপন


মনোনয়নপ্রাপ্তরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর