রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

তেলের দাম বৃদ্ধি জীবনযাত্রাকে আরও কঠিন করবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

তেলের দাম বৃদ্ধি জীবনযাত্রাকে আরও কঠিন করবে: চরমোনাই পীর
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে নিত্যপণ্যের মূল্য, যোগাযোগ ব্যয় এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্র সরাসরি সম্পৃক্ত। ফলে তেলের দাম বাড়লে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর, যাদের আয় সীমিত। এতে তাদের জীবনযাত্রা আরও দুর্বিসহ হয়ে উঠবে।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলার নামে তেলের দাম বৃদ্ধি করে সমস্যার বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি সহজ ও বহুল প্রচলিত পদ্ধতিতে পরিণত হয়েছে। সরকারকে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের সক্ষমতা বিবেচনায় রেখে বিকল্প উপায় খুঁজে বের করার আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, লিটারপ্রতি একসঙ্গে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি বিভিন্ন খাতে বড় ধরনের চাপ তৈরি করবে। বিশেষ করে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে বাজারে পণ্যমূল্য বাড়ার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের কষ্ট আরও বাড়াবে।

একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে আনুপাতিক হারের চেয়েও বেশি দাম বাড়াতে পারে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে প্রশাসনিক দুর্বলতার সুযোগে এমন অপব্যবহার ঘটে। তাই তিনি প্রশাসনের সব শক্তি ব্যবহার করে বাজারে কার্যকর নজরদারি জোরদার করার আহ্বান জানান, যাতে কেউ তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত মূল্য বাড়াতে না পারে।

তিনি বলেন, কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হবে।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর