আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন। এ সময় নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জানানো হয়, যোগদানকারীদের সবাইকে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের দায়িত্ব বণ্টনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন ইরা এবং কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ও নির্বাহী সদস্য ফায়াজ শাহেদ।

এছাড়া এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দফতর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারাও দলে যোগ দিয়েছেন।
বিজ্ঞাপন
যোগদানকারীদের মধ্যে আরও রয়েছেন- আয়মান জাহান, হাসান তানভীর, তানভীর আহমেদ মন্ডল, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন, মোহাম্মদ জুনায়েদ, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাব্বির, মোহাম্মদ রায়হানুল ইসলাম, আবদুল আজিজ ভূঁইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মোহাম্মদ সোলায়েম হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ নুমান, প্রকৌশলী মোহম্মদ ইমামউদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমিদ, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহীদুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রাকিবুল ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সাদাত মুত্তাসিম প্রান্তিক (এনএসইউ), মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান ও আল মাহমুদ।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যোগদানকারীরা এখন থেকে দলের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত থাকবেন। স্থানীয় পর্যায় থেকেও আরও অনেকেই শিগগিরই এনসিপিতে যোগ দেবেন বলে তিনি জানান।
এএইচ/এএইচ




