শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

জনদুর্ভোগ লাঘবে সরকারের কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম

শেয়ার করুন:

জনদুর্ভোগ লাঘবে সরকারের কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ছবি: সংগৃহীত

দেশে ক্রমবর্ধমান জনদুর্ভোগ লাঘবে আন্তরিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
 
শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এবং সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার এ আহ্বান জানান।
 
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জ্বালানি সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এর পাশাপাশি চাঁদাবাজি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনজীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
 
তারা আরও বলেন, নারী হত্যা ও নির্যাতনের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং সার্বিকভাবে জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
 
নেতৃদ্বয় সতর্ক করে বলেন, এসব সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনঅসন্তোষ আরও বাড়তে পারে, যা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তাই জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি তারা জোর আহ্বান জানান। 
 
এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর