শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নারী আসনের নির্বাচন: প্রস্তাবক-সমর্থকের স্বাক্ষর যাচাই করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

নারী আসনের নির্বাচন: প্রস্তাবক-সমর্থকের স্বাক্ষর যাচাই করবে ইসি
নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসাবে সংসদ সদস্যদের (এমপি) স্বাক্ষর যাচাই করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে 

সংসদ সচিবালয়কে এ সংক্রান্ত চিঠিও দিয়েছে সংস্থাটি। শনিবার (১৮ এপ্রিল) ইসির নির্বাচন পরিচালনা শাখার  কর্মকর্তারা বিষয়টি জানান।


বিজ্ঞাপন


ইসি কর্মকর্তারা বলেন, আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থী হতে হলে মনোনয়নপত্রে একজন প্রস্তাবক ও একজন সমর্থক হিসাবে সংসদ সদস্যদের (এমপি) স্বাক্ষর নিতে হয়। এ স্বাক্ষর আসল কিনা তা যাচাই করার এজন্য আমরা সংসদ সচিবালয়কে স্বাক্ষরসহ এমপিদের একটি তালিকা তৈরি করতে বলেছি। এছাড়া ওই তালিকাসহ মনোনয়নপত্র বাছাইয়ের দিন সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। যাতে আসল স্বাক্ষর ও নকল স্বাক্ষর সনাক্ত করা যায়।

সংসদ সচিবকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমার শেষ সময় ২১ এপ্রিল এবং ২২-২৩ এপ্রিল সেগুলো বাছাই করা হবে। বাছাইকালে প্রস্তাবক-সমর্থক হিসেবে এমপিদের স্বাক্ষর যাচাইয়ের প্রয়োজন হওয়ায় ওই দিনগুলোতে এমপিদের স্বাক্ষরসম্বলিত তালিকাসহ জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তাকে নির্বাচন কমিশনে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল আবেদনের শেষ সময়। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯শে এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০শে এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর