শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে নীতিমালা তৈরির আহ্বান জমিয়তের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে নীতিমালা তৈরির আহ্বান জমিয়তের
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার সভা। ছবি: সংগৃহীত

দেশের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার স্বীকৃত সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে নীতিমালা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও অবদানের মাধ্যমে কওমি সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও এখনও এর কার্যকর প্রয়োগ সর্বক্ষেত্রে নিশ্চিত হয়নি। 

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার সভায় নেতারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সঞ্চালক ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। 


বিজ্ঞাপন


সভায় আরও ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা বদরুল আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।

নেতারা বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের ধর্মীয়, নৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের অর্জিত সনদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করা রাষ্ট্রের দায়িত্ব। বিশেষ করে চাকরি, উচ্চশিক্ষা ও প্রশাসনিক সুযোগ-সুবিধায় কওমি সনদের পূর্ণ স্বীকৃতি বাস্তবায়ন জরুরি বলে তারা উল্লেখ করেন।

এ সময় কওমি সনদের বাস্তবায়নসংক্রান্ত প্রতিবন্ধকতা দ্রুত দূর করে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কার্যকর করার আহ্বান জানান নেতারা। পাশাপাশি এ বিষয়ে আলেম-ওলামা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয়।

নেতারা আশা প্রকাশ করেন, কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


বিজ্ঞাপন


এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর