সারাদেশের মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহণে সিরাত প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রভাষক ড. আবুল কালাম আজাদ বাশার। মেডিকেল জোন সেক্রেটারি ডা. জুলফিকার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল জোনের সভাপতি ডা. যায়েদ আহমাদ।
ফখরুল ইসলাম বলেন, আধুনিক যুগে সমাজে নব্য আইয়ামে জাহেলিয়াত লক্ষ্য করা যাচ্ছে। একমাত্র রাসূল (সা.)- এর সিরাতই পারে এই পরিস্থিতি থেকে মানবজাতিকে মুক্তি দিতে। তাই সিরাতকে গভীরভাবে অধ্যয়ন করে সেই আলোকে জীবন পরিচালনা করতে হবে।
ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, ‘ইসলাম নাকি নারীদের অধিকার দেয়নি। অথচ ইসলামই নারীদের অধিকার দিয়েছে। জাহেলী যুগে নারীদের কোনো অধিকার ছিল না এবং নারীরা ছিলেন অবহেলিত। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে এবং সম্পদের অধিকার দিয়েছে।’
বিজ্ঞাপন
ডা. জায়েদ আহমাদ বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরনের অনুষ্ঠান করার সুযোগ পাইনি। এখন আমরা সেটি পাচ্ছি। কঠিন সময় আমরা পার করেছি। পকেটে বই পাওয়ায়ও আমাদেরকে নির্যাতন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকে প্রত্যেকেই যেন নিজ নিজ আদর্শ প্রচার করতে পারে, সেই সুযোগ চাই এবং বজায় থাকবে। কারো কাজে কেউ বাঁধা দিবে না।’
ডা. জুলফিকার আলী বলেন, ‘রাসূল সা. ছিলেন সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। তার তুলনা হয় না কারো সঙ্গে। রাসূল সা. কে পরিপূর্ণভাবে ভালো না বাসলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারাদেশ থেকে মেডিকেল শিক্ষার্থী ও অভিভাবকরা।
এসএইচ/এমআই




